বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর( ডিএনসি)’র মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মিনহাজ , পিতা: মৃত জাহাঙ্গীর, গ্রামঃ মহাস্থান নামাপাড়া, থানাঃ শিবগঞ্জ এবং মোঃ মতি, পিতাঃ মৃত মালেক মিয়া, গ্রামঃ পলাশবাড়ী, থানাঃ বগুড়া সদর।
০২ জুলাই( বৃহস্পতিবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে ৫ দিনের এবং অপরজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া একজনকে ৫০০ টাকা এবং অপরজনকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ 



















