গতকাল সোমবার (২২ জুন) রাতে জলেশ্বরীতলায় একটি আভিজাত্য হোটেলে, বগুড়া সদর থানার বড় বাবু, ছোট বাবুসহ, রাতে ডাঃ সামির হোসেন মিশুসহ তারা একই সঙ্গে বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি দিয়ে রাতের ডিনার করেন। ডাঃ সামির হোসেন মিশুর কি দুর্ভাগা কপাল, ওই বাবুরাই শেরপুর থানার বড় বাবুর মাধ্যমে গ্রেফতার করান এবং সদর থানার ছোট বাবু ও সেকেন্ড অফিসার শেরপুর থানায় গিয়ে গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় নিয়ে আসলেন।
বগুড়ার শেরপুর উপজেলা মকটেল হোটেল থেকে, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি ডাঃ সামির হোসেন মিশু (৫৮) গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী হলেন, বগুড়া মহানগরের জলেশ্বরিতলার আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন পিতাঃ মৃত ডাঃ সাফদার হোসেনের ছেলে ডাঃ সামির হোসেন মিশু (৫৮) এর সদর থানার মামলা নং-৭৭, তাং-২২/১০/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/৩২৩/৩২৬/৩০৭/১১৪/১০৯/৩৪ পেনালকোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৫/৬ এর এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া সদর প্রতিনিধি 



















