ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড সুপারভাইজার ও তথ্য সহকারি নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয়ে ভাঙ্গচুর

গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ ভাঙচুরের ঘটনা ঘটায় সরকার দলীয় নেতা কর্মিরা।

একই সময় অনিয়ম ও ভাঙচুরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক ‘আমার সংবাদ’-এর জেলা প্রতিনিধি এবং ফুলছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তুহিন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশ কয়েকজন প্রার্থী ও স্থানীয় অধিবাসী সহ সরকার দলীয় নেতা কর্মিদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে তারা নিয়োগে অনিয়মের অভিযোগ এনে ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং কার্যালয়ের ভেতরের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়

ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক তৌহিদুর রহমান তুহিন ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করছিলেন। এমন সময় হঠাৎ যুবদল ও ছাত্রদলের বেশ কিছু নেতা কর্মী তাঁর ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত ও আক্রমণ করে।

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং সাংবাদিকের ওপর হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সাংবাদিকের ওপর হামলা ও সরকারি কার্যালয়ে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোড় দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ। তদন্তের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়ার সততা নিশ্চিত হওয়া এবং এই অপ্রীতিকর ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছে স্থানীয় সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফ্যামিলি কার্ড সুপারভাইজার ও তথ্য সহকারি নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয়ে ভাঙ্গচুর

আপডেট সময় : ০৩:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬