ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুলা রায় ফেসবুক লাইভে এসে আ’ত্ম’হ’ত্যা করেছেন বলে জানা গেছে। গত রাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আ’ত্ম’হ’ত্যা’র আগে তুলা রায় ফেসবুক লাইভে এসে ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ঘটনার পেছনে ব্যক্তিগত সম্পর্কজনিত একটি বিষয় থাকতে পারে বলে স্থানীয়ভাবে আলোচনা থাকলেও, এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। তাই মৃ’ত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।
মোঃ মতিউর রহমান রানীশংকৈল উপজেলা প্রতিনিধি 



















