ডাকসুর সাবেক ভিপি ও বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী নুরুল হক নূর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে স্ট্যাটাসে মন্তব্য করেন – আ.লীগ তো জামায়াত কে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় জামায়াত রাজনীতি করতে পারবে? জামায়াতের মুর্খ নেতা-কর্মীরা কি এ কথা উপলব্ধি করতে পারে? জামায়াত-শিবিরের অতিউৎসাহী কর্মীরা যতোই লাফালাফি করুক জামায়াত কখনোই এদেশের কোন মেইনস্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।
উক্ত স্ট্যাটাসটিকে ঘিরে নেটিজেনরা সরব হয়ে উঠছেন। নেট দুনিয়ায় অসংখ্য জনগন পক্ষে-বিপক্ষে মন্তব্য করেছেন। সাকিবুল হাসান নামের একজন ব্যাক্তি মন্তব্যের ঘরে লিখেছেন – সুযোগ বুঝে তেল দেওয়া আর সময় বুঝে রঙ বদলানো -এটাই আসল পলিটিক্যাল সায়েন্স। অন্যদিকে সমালোচনা উঠছে ২০২৫ সালের ১৩ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিপি নূরের পোস্ট করা স্ট্যাটাস নিয়ে । ২০২৫ সালের ১৩ জুলাই ভিপি নূরের স্ট্যাটাস ছিলো – সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা / সুযোগ সুবিধায় বিক্রি হয় এদের থেকে ভালো কিছু পাওয়ায় আছে?
প্রসঙ্গত ভিপি নূর বর্তমানে পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি গনঅধিকার পরিষদ (জিওপি) এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।
নিজস্ব প্রতিবেদক : ফয়সাল আহমেদ 



















