ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) ফুলবাড়ী থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্বজনপুকুর সুন্দিপাড়া (কানাহার) এলাকায় পারিবারিক কলহের জেরে সংঘটিত হত্যা মামলার ঘটনাস্থল এবং একই থানার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নের পলিপাড়া এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার উভয় মামলার তদন্ত কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দ্রুত, নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে মামলাগুলোর সুষ্ঠু নিষ্পত্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যা ও ধর্ষণ—উভয় মামলায় জড়িত আসামিদের ইতোমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ফুলবাড়ী থানা পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রকাশক: দৈনিক বাংলার সংবাদ
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম
তারিখ: ৭ জুলাই ২০২৬
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফুলবাড়ীতে হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

আপডেট সময় : ০১:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬