ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীর জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে এক মাংস ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার খড়িবাড়ি বাজারে পশু জবাই ও মাংসের মান যাচাইয়ে অভিযান পরিচালনা করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন। এসময় পশু জবাইয়ের প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট না থাকায় নজরুল ইসলাম নামের এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর বিধি অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. মওদুদ হাসান ফুলবাড়ী থানা পুলিশের সদস্যগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীর জরিমানা

আপডেট সময় : ০৯:০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬