কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এতে ফুলবাড়ী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ ফারুক মিয়া 



















