ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সঠিক কাগজপত্র না থাকায় মক্কা স্টোরকে ৫ হাজার টাকা এবং সাবিল মেশিনারিজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নষ্ট দই বিক্রির অভিযোগে আল সৌদিয়া হোটেলকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দোকানগুলোও সরিয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা কালে ফুলপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এই সকল অভিযান ফুলপুরে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ০১:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬