ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নে আধুনিক সেবার লক্ষ্যে নতুন ভবন পাচ্ছে বওলা ভূমি অফিস। জীর্ণ ভবন সঙ্কীর্ণ পরিসরের কারণে দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে ছিলেন বওলা ইউনিয়নের ভূমি সেবা গ্রহীতারা।
সেই ভোগান্তি দূর করে আধুনিক ও জনবান্ধন সেবা নিশ্চিত করতে নতুন ভবন পাচ্ছে বওলা ইউনিয়ন ভূমি অফিস।
রোববার ২ আগস্ট নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে লে-আউট প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা সংশ্লিষ্ট ঠিকাদার এবং বিভিন্ন স্থরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
মোঃ হেলাল উদ্দিন সরকার 



















