ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলচাষীদের দাবিতে গদখালী রেলস্টেশন সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আলোচনা সভা

যশোরের ঝিকরগাছার ফুলের রাজধানী হিসেবে খ্যাত গদখালীতে ফুলচাষী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি—গদখালী রেলস্টেশন সংস্কার এবং যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) গদখালীতে আয়োজিত এ আলোচনা সভায় ফুলচাষী, ফুল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গদখালী ও পানিসারা ইউনিয়নের ফুলচাষীদের উৎপাদিত ফুল সহজে দেশের বিভিন্ন স্থানে পরিবহন, কৃষকদের সময় ও পরিবহন ব্যয় কমানো এবং ফুলের বাজার সম্প্রসারণে রেল যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী এমপি, যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ, ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় ফুল ব্যবসায়ী এবং গদখালী ও পানিসারা ইউনিয়নের ফুলচাষীরা।

সভায় বক্তারা বলেন, গদখালী দেশের অন্যতম বৃহৎ ফুল উৎপাদন ও বিপণন কেন্দ্র। এখানকার হাজার হাজার কৃষক ফুলচাষের সঙ্গে সরাসরি যুক্ত। উৎপাদিত ফুল দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত পৌঁছে দিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। বিশেষ করে গদখালী রেলস্টেশন সংস্কার করে নিয়মিত ট্রেনের যাত্রাবিরতি চালু করা হলে ফুলচাষী ও ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং এ অঞ্চলের ফুল ব্যবসার আরও প্রসার ঘটবে।

ফুলচাষীরা দ্রুত গদখালী রেলস্টেশনের অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবি জানান। একই সঙ্গে তাদের উৎপাদিত ফুল পরিবহনে রেলওয়ের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনার দাবি জানানো হয়।

আলোচনা সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফুলচাষী ও ব্যবসায়ীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। বক্তারা আশা প্রকাশ করেন, গদখালী রেলস্টেশন সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতি চালু হলে এ অঞ্চলের ফুলচাষীদের অর্থনৈতিক উন্নয়নসহ স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফুলচাষীদের দাবিতে গদখালী রেলস্টেশন সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আলোচনা সভা

আপডেট সময় : ১০:১৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬