ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা ফুটবল খেলাকে কেন্দ্র করে জুয়া, মাদক ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন বিএনপি’র সদস্য সচিব শাহাজান আলী

ফিফা ফুটবল খেলাকে কেন্দ্র করে ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে কোনো ধরনের জুয়া, মাদক সেবন, মাদক ব্যবসা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী। এক বিবৃতিতে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ বিনোদন, শৃঙ্খলা ও সম্প্রীতির শিক্ষা দেয়। তাই ফুটবল খেলাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন জুয়া, মাদক বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বিশেষভাবে সবাইকে সতর্ক করে বলেন, ফিফা ফুটবল খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড, জুয়া, মাদক বা আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হবে।

তিনি সকল আয়োজক, খেলোয়াড়, দর্শক ও স্থানীয় জনগণের প্রতি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, মাদক ও জুয়ামুক্ত পরিবেশে ফিফা ফুটবল খেলার আয়োজন ও উপভোগ করার আহ্বান জানান

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফিফা ফুটবল খেলাকে কেন্দ্র করে জুয়া, মাদক ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন বিএনপি’র সদস্য সচিব শাহাজান আলী

আপডেট সময় : ০৮:৩১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬