ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কইডুবি সদরদী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সানি ব্যাপারী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সানি ব্যাপারী ওই গ্রামের আতিয়ার রহমান ব্যাপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, হযরত ফাতেমাতুজ যহুরা (রাঃ) মহিলা মাদ্রাসার বেড়ায় ইট লাগানোকে কেন্দ্র করে ১১ বছর বয়সী জিসান নামে এক শিশুকে চড় মারেন মনি ব্যাপারী। পরে বিষয়টি জিসান তার বাবা বশার মাতুব্বরকে জানায়। এ নিয়ে বশার মাতুব্বর মনি ব্যাপারীর কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।স্থানীয়রা জানান, সোমবার সকালে এ ঘটনার প্রতিবাদ জানান মাদ্রাসার মোহতামিম মুফতি মনির ব্যাপারী। এরপর বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ও বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে বিকেলে দু,পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সানি ব্যাপারীসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত সানিকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে সানি মারা যান।

আহতদের মধ্যে মনি ব্যাপারী ও সবুজ ব্যাপারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ তৎপর রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০

আপডেট সময় : ১১:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬