পত্নীতলা উপজেলা ফতেপুর টু মাতাজি কমলাবাড়ী সড়কে গরুর ভুঁটভুঁটি থেকে ছিটকে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৪ শে জুন২০২৬ বুধবার সকাল ১১:৩০ মিনিটে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ ব্যক্তি ভুঁটভুঁটিতে করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে যানবাহনটির নিয়ন্ত্রণ হারানো বা ঝাকুনির কারণে তিনি গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পত্নীতলা থানার ইনচার্চ ওসি মোঃ নিয়ামুল হক বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ ও তদন্তের কাজ চলমান আছে। যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের পরিবার ও স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 



















