শিক্ষার্থীদের বিক্ষোভ!চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নব অনুমোদিত বাংলাদেশের ৫০১ তম উপজেলা ‘ ফটিকছড়ি উত্তর ’ উপজেলা পরিষদ। এটির (কার্যালয়) সদর দপ্তর গণশুনানির রিপোর্ট অনুযায়ী ন্যায্য ও যৌক্তিক স্থানে বাস্তবায়নের দাবিতে চলছে আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি। এরই অংশ হিসাবে ১৪ জুলাই মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার দাতঁমারা হেঁয়াকো বনানী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিদ্যালয় প্রাঙ্গণে।
এ সময় বক্তারা বলেন, পূর্বের গণশুনানির সুপারিশ অনুযায়ী সকল ইউনিয়নের মানুষের জন্য সুবিধাজনক ও জনস্বার্থসংশ্লিষ্ট স্থানে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর বাস্তবায়নের দাবি জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
অপরদিকে, ১৪ জিলাই মঙ্গলবার সকালে নবগঠিত ওই ‘ফটিকছড়ি উত্তর ’ উপজেলা পরিষদ হতে সুয়াবিল ইউনিয়নের অংশ বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ফটিকছড়ি উপজেলা কার্যালয়ের সামনে মাঠে।
ফটিকছড়ি উত্তর হেঁয়াকো বনানী উচ্চ বিদ্যালয়
-
ফটিকছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৩:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- 57
জনপ্রিয় সংবাদ




















