কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে সারাদেশ থেকে সংবাদকর্মী অংশগ্রহণে প্রশিক্ষণ, কর্মশালা ও সূধী সমাবেশে দেশবরেণ্য বিশিষ্ট গবেষক ও আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড.সলিমুল্লাহ খাঁ উপস্থিত হন।
৪ জুলাই শনিবার শেষ দিন কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে ৩দিন ব্যাপী সারাদেশের সংবাদকর্মী অংশগ্রহণে প্রশিক্ষণ, কর্মশালা, সূধী সমাবেশ, প্রশিক্ষণার্থীর মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ তিন জনকে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষক ড.সলিমুল্লাহ খাঁ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ এর প্রশিক্ষক ও ডেইলী ইন্ডাস্ট্রি’র সম্পাদক ড. এনায়েত করিম ও দ্বিতীয় দিন ৩ জুলাই উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর গণযোগাযোগ ও সাংবাদিক বিষয়ের সহকারী অধ্যাপক ড.দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক এদিন এর সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার মোজাম্মদ হক, ডেইলী বাংলাদেশ এর সম্পাদক সাইদুর রহমান শহীদ ও কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং এবং হোটেল মোটেল জোন এর সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা প্রেসক্লাব পর্যটন বিষয়ক সম্পাদক, দৈনিক কালের সমাজ এর সম্পাদক মুকিম খান। তারা উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য প্রধান করেন।
দেশবরেণ্য অতিথিদের উপস্থিতিতে সারাদেশ থেকে সংবাদকর্মীদের অংশগ্রহণে তিন দিনব্যাপি প্রশিক্ষণ, কর্মশালা, সূধী সমাবেশ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে নির্বাচিত তিন জনকে ক্রেস্ট প্রদান এবং অংশগ্রহণকারীদের সনদ বিতরণী অনুষ্ঠানটি কক্সবাজারস্থ ওয়াশ ট্রেনিং সেন্টারে জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকত এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন এর সঞ্চালনায় ও উপদেষ্টা হাফেজ সোহেল এর সুমধুর তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময় করেন পরিবেশবাদী আন্দোলন বাপা’র জেলা সভাপতি জাফর আলম দিদার, প্রশিক্ষণার্থী ডেইলী ইন্ডাস্ট্রি’র চট্টগ্রামের স্টাফ করসপন্ডেন্ট প্রতিনিধি মো. ইফতেখার উদ্দিন ও জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার এর সভাপতি খোরশেদ আলম।
কর্মশালা ও সুধী সমাবেশে প্রধান অতিথি ড.সলিমুল্লাহ খাঁ এর ঘন্টাব্যাপী শিক্ষানীয় জ্ঞানগর্ভ আলোচনায়, প্রশিক্ষণার্থী ছাড়াও অন্যান্য উপস্থিত প্রশিক্ষক এবং অতিথিরা মুগ্ধ হন। তিনি সাংবাদিকদের দেশ এবং দশের পক্ষে সর্বদা সতেষ্ট ও একতাবদ্ধ থাকার আহ্বান জানান। পরবর্তীতে চট্টগ্রাম থেকে আগত প্রতিদিনের সংবাদ ও ডেইলি ইন্ডাস্ট্রি এর সিনিয়র সাংবাদিক মো.ইফতেখার উদ্দিন কে প্রথমে সনদপত্র তুলে দেওয়া হয়।
এদিকে প্রশিক্ষক আলোচকেরা সংবাদকর্মীদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। নিউজ ইমেজ, ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার, ফ্যাক্ট-চেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ পরিবেশনের কৌশল শিখান।
নুরুল আবছার নূরী 



















