চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক কুম্ভরপাড়া এলাকায় মালবোঝাই ট্রাক খাদে পড়ে যায়।
২৪ জুলাই শুক্রবার সকাল সাড়ে পাচঁটা কুমিল্লা থেকে ধানের ভুষি বোঝায় করে নানুপুর বাজারে দিকে যাওয়ার সময় চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড দৌলতপুর কালুপুকুর নামক এলাকায় সকাল সাড়ে পাচঁটা একটি কুকুরকে বাচাঁতে গিয়ে একটি ট্রাক (ঢাকামেট্রো-ট ২০-০৬৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক মোঃ মামুন (৩০) গুরুতর আহত অবস্থায় ফটিকছড়ি নাজিরহাটস্হ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
ট্রাক চালক মোঃ মামুন নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ২নং দাতঁমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বেতুয়া তারাহোঁ গ্রামের বলে জানা যায়। তার বাবার নাম জানা যায়নি।
ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই ট্রাক খাদে চালক আহত
-
ফটিকছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৯:১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- 34
জনপ্রিয় সংবাদ




















