ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা বর্জনের সিদ্ধান্ত সাংবাদিক ইউনিয়ন যশোরের

প্রেসক্লাব যশোরের ঘোষিত আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য বিশেষ সাধারণ সভা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। এছাড়া, প্রেসক্লাব যশোরে দায়িত্ব পালনরত সাংবাদিক ইউনিয়ন যশোরের তিনজন সাংবাদিক নেতাকে সংগঠনের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির এক বিশেষ জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব যশোরের নির্বাচনকে কেন্দ্র করে চলমান আন্দোলন এবং প্রেসক্লাবের আহূত বিশেষ সাধারণ সভা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সদ্য গঠিত ‘প্রেসক্লাব নির্বাচন বাস্তবায়ন কমিটি’-এর চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়। একই সঙ্গে, ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করার নীলনকশার অংশ হিসেবে উল্লেখ করে প্রেসক্লাব যশোরের ঘোষিত আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য বিশেষ সাধারণ সভা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, সাংবাদিক ইউনিয়ন যশোরের কোনো সদস্য সংগঠনের গৃহীত সিদ্ধান্ত উপেক্ষা করলে তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) সাংবাদিক ইউনিয়ন যশোরের সকল সদস্যকে নিয়ে একটি জরুরি সভার ডাক দেওয়া হয়েছে। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল সদস্যকে ইউনিয়নের ২৮ জুলাইয়ের সভায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা বর্জনের সিদ্ধান্ত সাংবাদিক ইউনিয়ন যশোরের

আপডেট সময় : ০৯:১৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬