ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানার কান্দিপাড়া বাজারে ২২/৬/২৬ ইং সোমবার প্রস্তাবিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের লক্ষ্যে স্হান পরিদর্শন ও মাপজোপের কাজ সম্পন্ন করেন সংশ্লিষ্ট প্রতিনিধি দল।
পাগলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাও ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে অবহেলিত জনপদের মানুষ তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাবে,সেই সাথে এলাকার দূর্ভোগ দুর হব বলে স্হানীয়রা মনে করছেন। পাগলা থানায় উপজেলাও ১০০ শয্যা হাসপাতাল নির্মাণ নিঃসন্দেহে এসরকারের যুগান্তকারী উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তাদের পূর্ণ আস্হা জন্মেছে।
এসময় সরেজমিনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি ও তাঁর সংশ্লিষ্ট দল সহ স্হানীয় নেতৃবৃন্দ।
মোঃ গোলাম কুদ্দুস স্টাফ রিপোর্টার গফরগাঁও, ময়মনসিংহ। 



















