ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে গাবতলীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সবুজ বাংলাদেশের লক্ষ্য ও ভিশন বাস্তবায়নে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক ও গাবতলীর কৃতি সন্তান, তরুণ সমাজসেবক এম আর হাসান পলাশের নির্দেশনায় এক কর্মসূচির আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গাবতলী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকিরের উদ্যোগে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে চারা গাছ রোপণ ও বিতরণ করা হয।বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক তারেক রহমানের টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার স্বপ্ন আজ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়েছে। তারই অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদলের দিকনির্দেশনায় গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নে এই সবুজ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় অন্তত দুটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।গাবতলী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকিরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে বালিয়াদিঘী ইউনিয়ন ও গাবতলী উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ সমাজসেবকরা উপস্থিত ছিলেন। রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় যুবসমাজকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে গাবতলীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপডেট সময় : ১২:৩১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬