জয়পুরহাট জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধশালী উপজেলা পাঁচবিবির রেলওয়ে স্টেশন ছোট ও প্ল্যাটফম নিচু হওয়ার কারণে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন ট্রেনের যাত্রীরা। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্টেশনের প্ল্যাটফর্মটি পর্যাপ্ত দৈর্ঘ্যের না হওয়ায় ট্রেনের পেছনের কয়েকটি বগি প্ল্যাটফর্মের বাইরে অবস্থান করে। ওই বগি গুলোর উপরে স্টেশনের ছাউনি না থাকায় বৃষ্টি হলে অনেক সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এবং পিছনে দিকে গাছপালা জঙ্গল থাকায় যাত্রীদের নিরাপদে ওঠানামা করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।
এছাড়া প্ল্যাটফর্মটি নিচু হওয়ায় ট্রেনে ওঠানামার সময় যাত্রীদের অতিরিক্ত সতর্ক থাকতে হয়। অনেক সময় ভারী লাগেজ নিয়ে ওঠানামা করতে গিয়ে দুর্ঘটনা শিকার হয়। বর্ষাকালে বা ভেজা আবহাওয়ায় এ দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা জানান,পাঁচবিবি একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন হওয়া সত্ত্বেও যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এখনো দৃশ্যমান নয়। তারা দ্রুত প্ল্যাটফর্মের উচ্চতা ও দৈর্ঘ্য আধুনিক মান অনুযায়ী সম্প্রসারণের দাবি।
যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ভুক্তভোগী প্রতিবন্ধী শিশু নারী পুরুষ সহ সকল পেশার ব্যবসায়ী এলাকাবাসীরা।
ফ্লোরা ইতি স্টাফ রিপোর্টার জয়পুরহাট। 



















