প্রথম বিসিএসেই ক্যাডার হলেন রওশন ইজদানী একাডেমীর সাবেক মেধাবী ছাত্র জায়মান জাহান (জ্যোতি) ৪১তম বিসিএস(মৎস্য) ক্যাডারে উপজেলা মৎস্য অফিসার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আব্দুল মন্নাফের একমাত্র ছেলে সন্তান।
তিনি রেন্ট্রিতলা বাজার সংলগ্ন উলুয়াটি আদর্শ শিশু একাডেমী হতে ২০০৬ সালে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি পান, ২০১২ সালে রওশন ইজদানী একাডেমী থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হন।
পরে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগ নিয়ে এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে মাৎস্যবিজ্ঞান বিভাগ (সম্মান) থেকে জিপিএ- ৩.৫৪ পন এবং একই বিশ্ববিদ্যালয় হতে ২০২১ সালে ফিশারিজ টেকনোলজি বিভাগে (স্নাতকোত্তর) জিপিএ- ৩.৬৩ পেয়ে শিক্ষা জীবন শেষ করেন।
জায়মান জাহান (জ্যোতি) তার বাবা মায়ের একমাত্র সন্তান। তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্বপালনের মাধ্যমে মৎস্যখাতের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান। তার পরিবার ও নিজের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রত্যাশী।
উল্লেখ্য,সে আমার প্রিয় মেধাবী ছাত্র ছিল,তাকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখতাম। আজ তার এই বার্তায় খুবই আনন্দিত। আমার পক্ষ থেকে এই শুভক্ষণে আগামীর পথে দোয়া ও শুভ কামনা করছি।
আমিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: 



















