বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ মর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর, পুলিশ সদরদফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদরদফতরে রিপোর্টকৃত মো. মাহমুদ খানকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সার্কেল, পুলিশ সদরদফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেল, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দফতরে ও ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (পেট্রোল) তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমানকে কুমিল্লা, ডিএমপির গুলশান জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল ইমরানকে ট্যুরিস্ট পুলিশ, সিরাজগঞ্জ উল্লাপাড়া সার্কেলের মানবেন্দ্র সরকারকে এপিবিএন, র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজী মো. লুৎফর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ২৯ জুলাই তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করবেন। অন্যথায় ৩০ জুলাই থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই পুলিশের নয় কর্মকর্তার বদলি
-
দৈনিক বাংলার সংবাদ পুলিশের নয় কর্মকর্তার বদলি মোঃ শাকিল স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ পত্রিকা গাজীপুর জেলা - আপডেট সময় : ০১:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 63
জনপ্রিয় সংবাদ




















