ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোল্ট্রি ও পশুখাদ্যের মূল্যবৃদ্ধি শ্রীপুরে খামারিদের মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় খামারিরা। উপজেলার জৈনাবাজার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে এলাকার শতাধিক প্রান্তিক ও বাণিজ্যিক খামারি অংশ নেন।
​আজ মঙ্গলবার ২৫ আগস্ট সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা জানান, বাজারে পোল্ট্রি ও মাছের খাদ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় খামার পরিচালনা করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এতে উৎপাদন খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে তাদের প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে খাদ্যের দাম না কমালে অনেক খামার বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
​মানববন্ধন থেকে খামারিদের উত্থাপিত মূল দাবি ও ক্ষোভগুলো হলো: ফিডের (খাদ্য) বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকারের আশু হস্তক্ষেপ এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি। উৎপাদন খরচের তুলনায় বাজারে ডিম, মাংস ও মাছের কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় দেউলিয়া হওয়ার মুখে প্রান্তিক খামারিরা। পোল্ট্রি ও ডেইরি খাতকে বাঁচাতে পশুখাদ্যের কাঁচামাল আমদানিতে বিশেষ ছাড় ও ভর্তুকির দাবি।
​কর্মসূচি চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং খামারিরা স্মারকলিপি প্রদানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোল্ট্রি ও পশুখাদ্যের মূল্যবৃদ্ধি শ্রীপুরে খামারিদের মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

আপডেট সময় : ১২:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬