ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় হিয়ারিং রাস্তার উদ্বোধন, এলাকাবাসীর মাঝে আনন্দ

নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম গোড়াকান্দর গ্রামের হিয়ারিং (হেরিংবোন) রাস্তার উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কের উদ্বোধনের মাধ্যমে এলাকার মানুষের চলাচলে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
২১ জুন রোজ রবিবার সকাল দশটায় এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ঘাটনগর ইউনিয়ন সভাপতি মোঃ মোদাচ্ছের রহমান ও আব্দুর রহমান এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। কোদাল দিয়ে মাটি কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় এ হিয়ারিং রাস্তা নির্মাণের ফলে বড়গ্রাম গোড়াকান্দর গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে কাঁচা রাস্তার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন রাস্তা নির্মিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সরকারের গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হচ্ছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় হিয়ারিং রাস্তার উদ্বোধন, এলাকাবাসীর মাঝে আনন্দ

আপডেট সময় : ১১:১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬