নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন-এর উদ্যোগে উপজেলা সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন:
“জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে এবং শহীদদের আত্মত্যাগের আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ দিন জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ অবদান রাখা ব্যক্তিবর্গ এবং শহীদ পরিবারের সদস্যদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রদান শেষে আমন্ত্রিত অতিথিরা তাঁদের সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সফল সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোঃ আরিফুল হক সাহিন স্টাফ রিপোর্টোর 



















