‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পল্লী উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অগ্রযাত্রায় পল্লী উন্নয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিবস পালনের মাধ্যমে পল্লী উন্নয়ন কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
পোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
-
এম এ মান্নান পোরশা (নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় : ০৯:৫০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- 52
জনপ্রিয় সংবাদ




















