নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া ডিগ্রী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন রোজ সোমবার ১১টায় কলেজ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সুধীজনদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের ধারাবাহিকতায় গাংগুরিয়া ডিগ্রী কলেজেও এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মনজুর মোরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জেল হক , প্রভাষক লোকমান ,রশিদ,মাহফুজও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, সততা ও নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ তামান্না খাতুনের বক্তব্য প্রদানকালে তাদের কলেজ জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তৎসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করেন অত্র কলেজের শিক্ষক ,শিক্ষিকাদের প্রতি কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার জন্য। সকল শিক্ষার্থী সকলের নিকট দোয়া কামনা করেন যাতে আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারেন।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্
এম এ মান্নান পোরশা নওগাঁ প্রতিনিধি 



















