ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’, গণভোট ও সীমান্ত সুরক্ষার দাবি

নওগাঁর পোরশায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা-২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকাল ৫টায় উপজেলার সারাইগাছি মোড়ে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) এই কর্মসূচির আয়োজন করে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন।

​পদযাত্রাটি সরাইগাছি মোড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “জনগণের মৌলিক অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের সীমান্ত সুরক্ষায় বর্তমান সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।” একই সাথে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “এদেশের মাটিতে আর কখনো স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।”

​সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমীন, যুবশক্তির সদস্য ফরহাদ সোহেল, এনসিপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​বক্তারা জনগণের ন্যায্য ও যৌক্তিক প্রত্যাশা বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’, গণভোট ও সীমান্ত সুরক্ষার দাবি

আপডেট সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬