ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় উপজেলা যুবদলের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকালে উপজেলার সারাইগাছি শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেককে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা করার আহ্বান জানান তারা।
মোহাম্মদ ইকবাল হাসান শাহ এর সভাপতিত্বে এইআলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান এমপি নওগাঁ ১ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোতাহার হোসেন শাহ, মোহাম্মদ সাদিকুল ইসলাম ও আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ এবং উপজেলা যুবদলের মোহাম্মদ আব্দুর রাকিব আব্দুল জব্বার, এনামুল হক শাহ ,মাজহারুল হক শাহ সহ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান ও যুগ্মসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও যুবদলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় উপজেলা যুবদলের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬