নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, চোরাচালান বন্ধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং স্থানীয় নদীতে অবৈধ সুতির জাল উচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। অপরাধ দমন ও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব আরোপ করেন বক্তারা।
সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন:
মোছা. নাবিলা ফেরদৌস — সহকারী কমিশনার (ভূমি)
জিয়াউর রহমান — ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পোরশা থানা
মামুনুর রশীদ — উপজেলা কৃষি কর্মকর্তা
ডা. মো. কামাল উদ্দীন — উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
আতিকুর রহমান — উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহামুদুর হক টিটু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আওয়াল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
-
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: - আপডেট সময় : ০৮:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- 41
জনপ্রিয় সংবাদ




















