“এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার আয়োজনে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটে ২০ জুলাই’২০২৬ইং সোমবার সকালে ৩ দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাশলেস ক্যাম্পেইনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল মজিদ রিপন। ক্যাশলেস ক্যম্পেইনে পূবালী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুলবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আলী, পূবালী ব্যাংক পিএলসি উলিপুর শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুল হক, চিলমারী উপ শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান মুরাদ সহ স্থানীয় ব্যবসায়ী, সুধী সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা নগদ টাকা বিহীন লেনদেনের সুবিধা এবং ব্যবহার বিধি সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করে বক্তব্য প্রদান করেন এবং পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের জন্য সকলকে ধন্যবাদ প্রদান করেন।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা 



















