ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সুপারের নির্দেশে সদর থানার বিশেষ অভিযান: চার অনলাইন জুয়ারু গ্রেফতার, কম্পিউটার-মোবাইল জব্দ

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে পরিচালিত বিশেষ অভিযানে নওগাঁ সদর মডেল থানা পুলিশ চারজন অনলাইন জুয়ার ডিলার ও সহযোগীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, সিপিইউ ও মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পার নওগাঁ সর্দারপাড়ায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার ডিলার আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), পিতা- মোঃ আনিছুর রহমান, সাং- চকরাম মোল্লাপাড়া এবং তার সহযোগী মোঃ নাহিদ হাসান (৩০), পিতা- মোঃ ইউনুস প্রামানিক, সাং- শেখপুরা দক্ষিণপাড়া, মোঃ মশিউর রহমান (৩১), পিতা- মোঃ মীরবক্স মন্ডল, সাং- মধ্য দুর্গাপুর ও মোঃ আরিফ হোসেন (৩৬), পিতা- মৃত আব্দুল গাফফার, সাং- রজাপুর দক্ষিণপাড়া, সর্ব থানা ও জেলা নওগাঁকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ২টি কম্পিউটার মনিটর, ২টি সিপিইউ, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ওই এলাকায় ছোট আকারের একটি অনলাইন জুয়ার সেন্টার গড়ে তুলেছিল। বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণরা সেখানে এসে অনলাইন জুয়ায় অংশ নিত। গ্রেফতারকৃতরা নানা কৌশলে মানুষকে অনলাইন জুয়ায় সম্পৃক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করত বলে অভিযোগ রয়েছে।
নওগাঁ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, অনলাইন জুয়া সামাজিক অবক্ষয় ও তরুণ সমাজকে বিপথে নেওয়ার অন্যতম কারণ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশ সকলকে অনলাইন জুয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং এ সংক্রান্ত তথ্য থাকলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পুলিশ সুপারের নির্দেশে সদর থানার বিশেষ অভিযান: চার অনলাইন জুয়ারু গ্রেফতার, কম্পিউটার-মোবাইল জব্দ

আপডেট সময় : ০৪:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬