ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ৬ ডিআইজিকে বদলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

মো: আল-মাহফুজ শাওন
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আবারও রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের ছয়জন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রোববার (৫ জুলাই ২০২৬) জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—

ডিআইজি এসবি, ঢাকা মো. ফয়সাল হোসেন কে ডিআইজি, ঢাকা রেঞ্জে পদায়ন।

পুলিশ কমিশনার (ডিআইজি), বিআরএমপি,
বরিশাল মো. আসিফ সাঈদ কে ডিআইজি, রাজশাহী রেঞ্জে পদায়ন।

ডিআইজি,
পুলিশ অধিদপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ কে পুলিশ কমিশনার (ডিআইজি), বিআরএমপি,
বরিশালে পদায়ন।

ডিআইজি,
বরিশাল রেঞ্জ
মো. মোস্তাফিজুর রহমান কে ডিআইজি, খুলনা রেঞ্জে পদায়ন।

ডিআইজি, খুলনা রেঞ্জ
মো. রেজাউল হক (পিপিএম) কে ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশে পদায়ন।

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহাবুদ্দিন
(পিপিএম) কে ডিআইজি, এপিবিএন, ঢাকায় পদায়ন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ বদলির আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পুলিশের ৬ ডিআইজিকে বদলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৫:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬