ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির বাবলুর রশিদ, উপজেলা বিএনপির নেতা জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
পীরগঞ্জে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
মাহফুজুল হক হিরা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) - আপডেট সময় : ১২:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- 114
জনপ্রিয় সংবাদ




















