ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জের বেলদহী ফাটারহাট জামে মসজিদে খালেদা  জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের বেলদহী ফাটারহাট মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ মাগরিব আয়োজিত এ দোয়া মাহফিলের আয়োজন করেন ৯ নম্বর সেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ারুল ইসলাম প্রধান।

দোয়া মাহফিলে বেলদহী ফাটারহাট মসজিদের হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লি এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আল্লাহ বেহেস্তের সর্বোচ্চ স্হান দানে বিশেষ দোয়া করা হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ারুল ইসলাম প্রধান বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে স্থানীয় মুসল্লি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি এ সময় সবার কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পীরগঞ্জের বেলদহী ফাটারহাট জামে মসজিদে খালেদা  জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:৪৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬