ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুর জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত, সরকারি সরঞ্জাম ব্যবহারে দেওয়া হলো নির্দেশনা

পিরোজপুর জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টায় পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে এ কীট প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহরাব হোসাইন।
কীট প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সরকারি মালামাল ও সরঞ্জাম পরিদর্শন করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বরাদ্দকৃত সরকারি মালামাল সুষ্ঠুভাবে বিতরণ এবং যথাযথ ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন জেলা পুলিশের সদস্যদের সরকারি সরঞ্জাম যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহারের পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাগত মান আরও উন্নত করার পাশাপাশি সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পিরোজপুর জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত, সরকারি সরঞ্জাম ব্যবহারে দেওয়া হলো নির্দেশনা

আপডেট সময় : ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬