ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার

পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ মো. নাদিম শেখ (৩১) নামের এক গ্রাম পুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার দিবাগত রাতের শেষভাগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাদিম শেখ সদর উপজেলার পশ্চিম চর কদমতলা ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. হায়দার শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর থানা পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নাদিম শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১৭ এবং তারিখ ১৭ আগস্ট ২০২৬।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে নাদিম শেখকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মো. সিফাতুল্লাহ
ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬