পিরোজপুরে অবৈধ কোচিং বাণিজ্য সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্টার নিউজ, চ্যানেল ওয়ান ও চ্যানেল এস-এর পিরোজপুর জেলা প্রতিনিধি।
পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানাচ্ছি।
সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি বা পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবাধ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
মোঃ সিফাতুল্লাহ ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















