ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ব্যতিক্রমী চায়ের দোকান, লেয়ারচা ও চকলেট চায়ে ক্রেতাদের ভিড়

পিরোজপুরে চায়ের স্বাদে ভিন্নতা আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একটি চায়ের দোকান। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এ দোকানে সাধারণ চায়ের পাশাপাশি পাওয়া যাচ্ছে লেয়ারচা, চকলেট চাসহ বিভিন্ন ধরনের চা।

নতুন স্বাদের এসব চা খেতে প্রতিদিনই চা-প্রেমীদের ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে লেয়ারচা ও চকলেট চা নিয়ে ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

দোকানে আসা ক্রেতারা জানান, প্রচলিত চায়ের পাশাপাশি ভিন্ন স্বাদের চা পাওয়ায় তাদের কাছে বিষয়টি বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। নতুন স্বাদের এসব চা উপভোগ করতে অনেকেই বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে দোকানটিতে আসছেন।

ব্যতিক্রমী স্বাদের চা পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয় চা-প্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে দোকানটি।

স্থান: পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পিরোজপুরে ব্যতিক্রমী চায়ের দোকান, লেয়ারচা ও চকলেট চায়ে ক্রেতাদের ভিড়

আপডেট সময় : ০৫:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬