ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে প্রভাবশালী আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, আতঙ্কে কলাখালী ইউনিয়নের বাসিন্দারা

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোহাম্মদ মাসুম ডাকুয়া নামে এক ব্যক্তিকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও তার জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী মোহাম্মদ মাসুম ডাকুয়ার অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত মোহাম্মদ সাইদুল ডাকুয়া প্রভাব খাটিয়ে তার জায়গা অন্যায়ভাবে দখল করেছেন। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দাখিল করেছেন বলেও জানান।

মাসুম ডাকুয়ার আরও অভিযোগ, তিনি ও তার পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি এবং মামলা দিয়ে হয়রানি করার ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, সাইদুল ডাকুয়ার প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে বা সাক্ষ্য দিতে সাহস পাচ্ছেন না। কেউ তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে গেলে তার এক আত্মীয় পুলিশের এসআই দিয়ে মামলা দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ ঘটনায় কলাখালী ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এই বিষয় নিয়ে থানায় একটি জিডি করেছেন ও পিরোজপুর আদালতে ৪৪/৪৫ মামলা দায়ের করেছেন কিন্তু প্রভাবশালী ব্যক্তি কোন কিছু তোয়াক্কা করতেছেন না । উক্ত মামলার সূত্র ধরে আমাদের প্রতিবেদন তৈরি করা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পিরোজপুরে প্রভাবশালী আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, আতঙ্কে কলাখালী ইউনিয়নের বাসিন্দারা

আপডেট সময় : ০৭:২৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬