ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি আইনগত বাধ্যবাধকতাও।

পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী, প্রত্যেক ছেলে-মেয়েকে তাদের পিতা-মাতার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও প্রয়োজনীয় সেবা-যত্ন নিশ্চিত করতে হবে। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এ দায়িত্ব পালন করবে। পিতা-মাতার ইচ্ছার বিরুদ্ধে তাঁদের বৃদ্ধনিবাস বা অন্য কোথাও থাকতে বাধ্য করা যাবে না।
এ ছাড়া নিয়মিত খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা এবং প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানও সন্তানের দায়িত্ব। আইন অনুযায়ী, এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড হতে পারে। ভরণ-পোষণে বাধা বা অসহযোগিতা করলেও একই শাস্তির বিধান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি আইনগত বাধ্যবাধকতাও।

আপডেট সময় : ০৩:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬