ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়তলীতে পুলিশের বিশেষ অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাতে ও বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—মো. মাসুদ প্রকাশ বাদশা (২৯), মো. মুছা করিম (৩০) ও মো. সোহেল প্রকাশ কসাই সোহেল (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম, এসআই (নিরস্ত্র) জসিম উদ্দিন ও এসআই (নিরস্ত্র) কামাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টা ৪০ মিনিটে বিটাক মোড় সংলগ্ন মহুরী বাবুর বিল্ডিংয়ের পাশের একটি অন্ধকার গলি থেকে মাসুদ প্রকাশ বাদশা ও মো. মুছা করিমকে গ্রেফতার করা হয়।

এরপর বৃহস্পতিবার রাত ১টা ১০ মিনিটে পাহাড়তলী থানাধীন গ্রিন ভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল প্রকাশ কসাই সোহেলকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার মাসুদ প্রকাশ বাদশা ও মো. মুছা করিমের বিরুদ্ধে পাহাড়তলী থানার এফআইআর নং-৮, তারিখ ২১ জুলাই ২০২৬, জিআর নং-১০৪, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে।

অপরদিকে, মো. সোহেল প্রকাশ কসাই সোহেলের বিরুদ্ধে পাহাড়তলী থানার এফআইআর নং-২০, তারিখ ২৬ নভেম্বর ২০২৫, জিআর নং-২৩৯, দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা রয়েছে।

গ্রেফতার তিনজনকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাহাড়তলী থানা পুলিশ জানিয়েছে, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নগরীতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পাহাড়তলীতে পুলিশের বিশেষ অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০২:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬