দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে পার্বতীপুর পৌরসভা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের চেয়ারম্যান কাজী মো. সাজেদুর রহমান (স্বাধীন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মমিনুল ইসলাম। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আয়োজকরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান একরাম তালুকদার এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর দিনাজপুর-নীলফামারী অঞ্চলের সহকারী জেলা ব্যবস্থাপক।
সভায় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক এবং বিশেষ অতিথি হিসেবে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তারা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালবের ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার মোতালেব, ট্রেজারার মো. জিল্লুর রহমান, পরিচালক (ক অঞ্চল) মো. রেজাউল করিম (লিটন), পার্বতীপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রব প্রামাণিক এবং পার্বতীপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী মো. সামসুজ্জোহা (জোহা)।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, সঞ্চয় বৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করতে সমবায়ভিত্তিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যদের পারস্পরিক সহযোগিতা, জবাবদিহিতা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে সদস্যসেবা সম্প্রসারণে একযোগে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মো. শরিফুল ইসলাম (বকুল)। সার্বিক আয়োজনে সহযোগিতা করে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)।প্রকাশকঃ দৈনিক বাংলার সংবাদ
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম
তারিখ১৯ জুলাই ২০২৬
মোবাইল ০১৭৭৪৭০০৪৬০
পার্বতীপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
-
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: - আপডেট সময় : ১০:০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- 44
জনপ্রিয় সংবাদ




















