৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিভিন্ন দিক উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি *জনাব নুরুল আলম ফকির*। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক *জনাব তোফাজ্জল হোসেন তালুকদার*। তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন অধ্যায় সম্পর্কে জানার প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং বিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সুজন রবি দাস *ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















