ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম মহিষাবান কানিয়াপাড়ায় জমকালো দুইদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ও মোবাইল ছেড়ে মাঠে চল”— এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল এক আকর্ষণীয় দুইদলীয় ফুটবল টুর্নামেন্ট। ১৯শে জুন (শুক্রবার) বিকাল ৫ ঘটিকায় পশ্চিম মহিষাবান কানিয়াপাড়া জুনিয়র একাদশের উদ্যোগে স্থানীয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করে রনি একাদশ বনাম রাসেল একাদশ। যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় স্থানীয় ।
আয়োজিত এই ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাবান ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ মন্ডল। খেলাটির সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব আব্দুর রাজ্জাক (এরশাদ)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ইত্যাদি স্টোরের স্বত্বাধিকারী জনাব মোঃ লিটন মন্ডল, গোলাবাড়ি বন্দর শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ শহিদুল মন্ডল, মহিষাবান ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি জনাব মোঃ তুহিন মিয়া এবং মহিষাবান ইউনিয়ন যুবদল নেতা জনাব মোঃ হেলালুজ্জামান হেলাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মন্ডল পাড়ার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মোঃ রাজু মন্ডল ও জনাব মোঃ আরিফুল মন্ডল, বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শহিদুল মন্ডল, এবং কানিয়াপাড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জনাব মোঃ সুলতান আলী ও জনাব মোঃ হেলাল প্রাং।
খেলা দেখতে বিকাল থেকেই মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও পর্ষদদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।খেলায় রাসেল একাদশ ১-০ ব্যবধানে জয়লাভ করে। টানটান উত্তেজনাকর এই ম্যাচ শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমগ্র টুর্নামেন্টটি কানিয়াপাড়া জুনিয়র একাদশের সার্বিক সৌজন্যে এবং স্থানীয় যুবকদের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পশ্চিম মহিষাবান কানিয়াপাড়ায় জমকালো দুইদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬