ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎পলাশ ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় উল্টে গেল ট্রাক

‎ নরসিংদীর পলাশের ঘোড়াশালে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল ।
‎২২ জুন ২০২৬ রোজ সোমবার  রাতে ঘোড়াশাল রেলক্রসিংয়ে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

‎ যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সোয়া ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনটি। রাত সাড়ে ৯টায় ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রেলক্রসিং অতিক্রম করছিল ট্রেনটি। এ সময় ঘোড়াশাল থেকে পলাশগামী একটি ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির সঙ্গে সং’ঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ট্রাকটি উল্টে রেললাইনের পাশের বিলে পড়ে যায় এবং ট্রেনটির হর্স পাইপ ভেঙে লোকোমোটিভ ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘোড়াশাল ও জিনারদী রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনটি বিকল হয়ে পড়ে থাকে। এ ঘটনার পর শত শত ট্রেনযাত্রী চরম দুর্ভোগে পড়েন।

‎ ঘোড়াশাল রেলক্রসিংয়ে দায়িত্বরত আব্দুর রব জানান, ট্রাকচালক বাধা উপেক্ষা করে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ললঘটে। জিনারদী রেলওয়ে স্টেশন মাস্টার বরকত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। আপাতত রাত ১০টা থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করা হলে দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

‎পলাশ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাকচালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎পলাশ ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় উল্টে গেল ট্রাক

আপডেট সময় : ০৬:৪৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬