ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে ব্যক্তিগত উদ্যোগে ইট সিমেন্টের খোয়া দিয়ে সড়ক মেরামত

‎ নরসিংদী পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের এলাকাবাসীর অনুরোধে জনদুর্ভোগ লাঘবে প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় এক শুভাকাঙ্ক্ষী। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তাগুলো সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের সংস্কারের অপেক্ষা না করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে ইট সিমেন্টের খোয়া ফেলে রাস্তাটি মেরামত করা হয়েছে।
‎৫ই আগষ্ট ২০২৬ রোজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়,পিড়ার টেক, চরপাড়া এবং টেঙরপারা সড়কের তিন যায়গা চলাচলের উপযোগী নয় এমন সড়কগুলোর বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল, যা সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যেত। এর ফলে নিয়মিত যাতায়াতকারী যানবাহন ও পথচারীদের চরম ভোগান্তিতে পরতে  হতো।   স্কুল-কলেজের শত শত শিক্ষার্থীসহ বয়োজ্যেষ্ঠরা এবং স্হানীয় এলাকাবাসী দুর্ঘটনাকবলিত হওয়ার ঝুঁকিতে ছিলেন।

বিষয়টি বিবেচনা করে নিজ উদ্যোগে জনদরদী পলাশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক  জনাব মাসুদ খান কয়েক গাড়ি ইট সিমেন্টের খোয়া এনে ভরাট করেন এবং চলাচলের উপযোগী করে তোলেন। তার এই স্বেচ্ছাসেবী কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

এ বিষয়ে জানতে চাইলে উদ্যোক্তা মাসুদ খান জানান, “রাস্তাগুলোর বেহাল দশায় প্রতিদিন মানুষকে কষ্ট পেতে দেখতাম। সরকারের বড় কোনো প্রকল্পের অপেক্ষায় না থেকে সাময়িকভাবে মানুষের ভোগান্তি কমানোর জন্যই ছোট এই প্রচেষ্টা। আশা করি স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত সড়কগুলোর বিভিন্ন স্থানের  স্থায়ী পাকা করণের ব্যবস্থা গ্রহণ করবেন।”

সহযোগিতায় ছিলেন,পলাশ উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আল-আমিন, জিনারদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, জিনারদী ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শরীফ মিয়া সহ বিভিন্ন স্তরের নেতা কর্মী।

‎এলাকাবাসীর মতে, সমাজে এরকম নিঃস্বার্থ ও উন্নয়নমূলক মানসিকতার মানুষ এগিয়ে এলে স্থানীয় অনেক সমস্যাই দ্রুত সমাধান সম্ভব।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পলাশে ব্যক্তিগত উদ্যোগে ইট সিমেন্টের খোয়া দিয়ে সড়ক মেরামত

আপডেট সময় : ০৫:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬