নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ছোট তারগাঁও এলাকায় কবরস্থানের দেওয়াল ভেঙে পারিবারিক কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী লোকমানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শহিদুল হক পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, জিনারদী ইউনিয়নের ছোট তারগাঁও গ্রামের বাসিন্দা শহিদুল হকের সঙ্গে একই এলাকার লোকমান মিয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ১৮ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযুক্ত ব্যক্তি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বাদীর বাড়ির চৌহদ্দির উত্তর দিকের প্রায় ৪ ফুট দেওয়াল ভেঙে ফেলেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, দেওয়াল ভাঙার সময় বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি বাদীকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় পরিবারের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাশ থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী। উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। ভুক্তভোগী শহিদুল হক কবরস্হানটি রক্ষা করতে স্হানীয় প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।
পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ
-
পলাশ উপজেলা প্রতিনিধি, নরসিংদী - আপডেট সময় : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- 68
জনপ্রিয় সংবাদ




















