ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী সভা অনুষ্ঠিত হয়

এর উপস্থিতিতে বাংলাদেশ ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন (BBMOA)-এর ২৮ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময়

গত ১৫/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আউয়াল মিন্টু, এমপি-এর সভাপতিত্বে বাংলাদেশ ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন (BBMOA)-এর ২৮ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় সচিব, পরিবেশ অধিদপ্তরের বায়ুমান বিভাগের পরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভার শুরুতে বাংলাদেশ ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন (BBMOA)-এর ২৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল মাননীয় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরবর্তীতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশের ইটভাটা শিল্পের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সমস্যা সমাধানের লক্ষ্যে ১০ দফা প্রস্তাবিত দাবি মাননীয় মন্ত্রীর নিকট উপস্থাপন করা হয়।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, অভিভাবক ও (DRC) সভাপতি জনাব ফিরোজ হায়দার খান। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সকল বিভাগীয় উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ইটভাটা শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। মাননীয় মন্ত্রী মহোদয় প্রতিনিধি দলের উপস্থাপিত ১০ দফা দাবিসহ শিল্পের সার্বিক সমস্যাগুলো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শোনেন এবং আগামী ১৪ (চৌদ্দ) কর্মদিবসের মধ্যে দাবিসমূহ যৌক্তিকভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি আরও আশ্বস্ত করেন যে, ইটভাটা শিল্পের বিদ্যমান সমস্যাগুলোর বাস্তবসম্মত ও যৌক্তিক সমাধানে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করবে।

বাংলাদেশ ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন (BBMOA) আশা প্রকাশ করছে যে, সরকারের আন্তরিক উদ্যোগের মাধ্যমে ইটভাটা শিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান হবে।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ইটশিল্প ব্যাপক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী সভা অনুষ্ঠিত হয়

আপডেট সময় : ১২:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬